ফিফার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাফুফে সহ-সভাপতি বাদল রায় জানান, তাদের কাছে তৃণমূলে ফুটবল উন্নয়নের বিভিন্ন প্রকল্পের কথা বলা হয়েছে। তিনি আরও বলেছেন, ‘আমরা জেলা ফুটবল, যুব ফুটবল উন্নয়নের কথা বলেছি। বিকেএসপিতে প্রতিভাবান ফুটবলারদের প্রশিক্ষণের কথাও আলোচনা হয়েছে। আর ফিফা প্রতিনিধি দল বঙ্গবন্ধু ও বঙ্গমাতা স্কুল ফুটবলেরও প্রশংসা করেছে। তারা এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলতে চেয়েছে।’
ফিফা প্রতিনিধি দল কাল দুপুরে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে। এরপর বিকালে মহিলা কমিটির সঙ্গে বৈঠকে বসবে।
এদিকে ফিফা প্রতিনিধি দলের আগমন উপলক্ষে এএফসির লক্ষ্য ও উদ্দেশ্য সংবলিত একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। ফিফা, এএফসির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে লাভবান হবে বাংলাদেশ; এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন বাফুফে কর্তারা।
পোস্টারে এএফসি’র লক্ষ্য হিসেবে বলা হয়েছে- (ক)এএফসিকে বিশ্বের এক নম্বর কনফেডারেশন করা। (খ) বিশ্ব পর্যায়ে এশিয়ান দলগুলোর সাফল্য নিশ্চিত করা (গ) ফুটবলকে মহাদেশের এক নম্বর খেলা হিসেবে প্রতিষ্ঠিত করা।
এএফসি’র উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে নিচের বিষয়গুলো- (ক) প্রতিটি সদস্য ফেডারেশনকে তার সম্ভাবনা ও লক্ষ্য অর্জনে সহায়তা করা। (খ) বিশ্ব ফুটবলে এশিয়ান দলগুলোর সাফল্যের জন্য অব্যাহত সহযেগিতা। (গ) এশিয়ান ফুটবলের প্রতিটি স্তরে প্রতিযোগিতার মান বৃদ্ধি (ঘ) ফুটবলে সুশাসন তথা ও সঠিক উদ্যোগের মাঝে পেশাদারিত্বের প্রসার (ঙ) ফুটবলের বিপণনে বিভিন্ন উদ্যোগ নেওয়া এবং একে আকর্ষণীয় পণ্য হিসেবে উপস্থাপন করা (চ) ফুটবলের সর্বস্তরে সততা ও ন্যায়পরায়ণতা নিশ্চিত করা (ছ) ফুটবলকে সামাজিক উন্নয়নের হাতিয়ার করা।
/আরএম/এফআইআর/