আজ বৃহস্পতিবার প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। ম্যাচের মোট পাঁচটি গোল হয় দ্বিতীয়ার্ধেই! তবে মুক্তিযোদ্ধা ইনজুরি টাইমে নাটকীয়ভাবে দুই গোল শোধ করে ব্যবধান কমিয়ে প্রবল চাপে ফেলে দেয় বিজেএমসিকে।
বিজেএমসির হয়ে গোলগুলো করেন ৫৩ মিনিটে নাইজিরিয়ান ফরোয়ার্ড-অধিনায়ক এলিটা কিংসলে, ৬৭ মিনিটে নাইজিরিয়ান মিডফিল্ডার স্যামসন ইলিয়াসু এবং ৭০ মিনিটে ফরোয়ার্ড জাকির হোসেন জিকু।
চলমান লিগে এটা ইলিয়াসুর ব্যক্তিগত অষ্টম গোল, যা চতুর্থ সর্বোচ্চ। ইনজুরি সময়ে বিজেএমসির ফরোয়ার্ড জাভেদ খান (৯০+৩) এবং নাইজিরিয়ান ফরোয়ার্ড আহমেদ কোলো মুসা (৯০+৪) পরপর দুটি গোল করেন। লিগে এটা মুসার পঞ্চম গোল।
নিজেদের দ্বাদশ ম্যাচে এটা বিজেএমসির তৃতীয় জয়। ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান অষ্টম। সমান ম্যাচে এটা মুক্তির চতুর্থ হার। ১৮ পয়েন্ট নিয়ে তারা আছে আগের পঞ্চম স্থানেই।
/আরএম/