তা বিশ্বাস তো রাখবেনই, দলের সেরা খেলোয়াড় বলে কথা। কিন্তু এবার ‘বিশ্বাস’ কথাটি উঠে এসেছে মেসিহীন আর্জেন্টিনার দুরবস্থার কারণে। চোটের কারণে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের আগের রাউন্ডের দুই ম্যাচ খেলতে পারেননি মেসি। অধিনায়ককে ছাড়া জিততেও পারেনি আলবিসেলেস্তেরা। তার আগেও মেসিহীন আর্জেন্টিনা হারিয়েছিল পয়েন্ট। পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে থাকা লাতিন জায়ান্টদের টেনে তোলার দায়িত্ব তাই মেসির ওপর। আর্জেন্টাইনদের শুধু প্রার্থনার বসতে হবে নতুন করে যেন চোটে না পড়েন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। শুক্রবার সকালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে বাউসাও চাইছেন তার সেরা অস্ত্রের সুস্থতা। বার্সেলোনা ফরোয়ার্ডের এখনকার অবস্থায় অবশ্য ভীষণ খুশি তিনি, ‘মেসি ভালো আছে। গত কিছুদিন তো আমরা ওকে স্বাচ্ছন্দে খেলতে দেখছি। ওর নতুন কোনও সমস্যা নেই।’ দলের জন্য মেসির গুরুত্ব কতটা, সেটা আসলে বলার দরকার মনে করেননি তিনি। তবে বিশ্বসেরা খেলোয়াড়ের দেখভাল করার ওপর জোর দিয়েছেন বাউসা ঠিকই, ‘ওর ক্লাব ও দেশের জন্য ও ভীষণ গুরুত্বপূর্ণ। অবশ্যই আমাদের ওর খুব ভালোভাবে দেখভাল করতে হবে।’
লাতিন অঞ্চল থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল সরাসরি সুযোগ পাবে বিশ্বকাপের মূল পর্বে। পঞ্চম স্থানে থাকা দলকে যেতে হবে প্লে অফের বাধা পেরিয়ে। আর্জেন্টিনা এই দুটোর কোনও জায়াগাতেই নেই। মেসিরা রয়েছে ষষ্ঠ স্থানে।
/কেআর/