আজ বাফুফের কার্যনির্বাহী কমিটির এক সভায় কাজী নাবিল আহমেদকে এ দুটি কমিটির প্রধান করা হয়। উল্লেখ্য কাজী নাবিল আগে থেকেই ন্যাশনাল টিমস কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া কম্পিটিশন্স কমিটির চেয়ারম্যান করা হয়েছে আরেক সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহিকে। এ ছাড়া বাফুফেতে নতুন একটি সাব-কমিটি সংযোজিত হয়েছে, সেটি হলো আন্তর্জাতিক সম্পর্ক কমিটি। আর এটির চেয়ারম্যান করা হয়েছে সহ-সভাপতি তাবিথ আওয়ালকে।
এ ছাড়া সভায় বাফুফের চার বছরের বর্ষপঞ্জি অনুমোদন করা হয়, তবে এটির আরও সংশোধন ও পরিমার্জন করে প্রকাশ করা হবে। যদিও নতুন কোনও প্রতিযোগিতা সংযোজিত হয়নি।
/আরএম/