শিয়েভো ভেরোনার বিপক্ষে যখন তিনি জুভেন্টাসের জার্সিতে মাঠে নামবেন, সেটা হবে তার ৬০০তম সিরি এ ম্যাচ খেলার অভিজ্ঞতা। ইতালিয়ান শীর্ষ লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় চার নম্বরে ৩৮ বছর বয়সী বুফন। তার ওপরে আছেন ফ্রান্সেস্কো টট্টি (৬০৭), জাভিয়ের জানেত্তি (৬১৫) ও পাওলো মালদিনি (৬৪৭)। ২০০৬-০৭ মৌসুমে কালসিওপলি কেলেঙ্কারি না ঘটলে আরও ওপরে থাকতে পারতেন বুফন, কারণ ওই ঘটনায় পুরো এক মৌসুম সিরি বি খেলেন এ ইতালিয়ান গোলরক্ষক। ইএসপিএন এফসি
/এফএইচএম/