বিশ্বকাপের পথটা আরও কঠিন হয়ে গেল আর্জেন্টিনার

messiপ্রশ্নটা জোরালো হলো আরও-রাশিয়া বিশ্বকাপে খেলতে পারবে তো আর্জেন্টিনা? ব্রাজিলের বিপক্ষে লজ্জাজনক হারে স্বভাবতই পয়েন্ট টেবিলে কোনও উন্নতি হয়নি তাদের, রয়ে গেছে আগেই ষষ্ঠ স্থানেই। তার মানে সরাসরি তো দূরে থাক, প্লে অফ খেলার জায়গাতেও নেই আর্জেন্টিনা।

ব্রাজিলিয়ানরাও ঘুণাক্ষরে ভাবেনি আর যাইহোক আর্জেন্টিনার বিপক্ষে সহজে উতরাতে পারবে না তারা। অথচ ভাবেনি যা, হলো তাই। দুর্দান্ত পারফরম্যান্সে চিরপ্রতিদ্বন্দ্বীদের দাঁড়াতেই দিল না তারা, ৩-০ গোলের জয়ে রাশিয়ার পথে ফেলল বড় ধাপ। বিপরীতে ২০১৮ সালের বিশ্বকাপে যাওয়ার পথটা আরও কঠিন হয়ে গেল আর্জেন্টিনার। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানেই যে থাকতে হলো দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

লাতিন অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চার দল। পঞ্চম দলেও ফুটবল মহাযজ্ঞে খেলার সুযোগ থাকবে, তবে সেটা অর্জনের জন্য খেলতে হবে প্লে অফ। ওশেনিয়া অঞ্চলের চ্যাম্পিয়নের বিপক্ষে প্লে অফ জিততেই লাতিন অঞ্চলের পঞ্চম স্থানে থাকা দলের সুযোগ হবে বিশ্বকাপে খেলার। ওই জায়গাতেও এখন নেই আর্জেন্টিনা। ১১ ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে তারা ছয় নম্বরে। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে পঞ্চম স্থানে চিলি।

ব্রাজিলের বিপক্ষে হারলেও ভাগ্যটা ভালোই বলতে হবে আর্জেন্টিনার! কেননা সাত নম্বরে নেমে যাওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে তারা। প্যারাগুয়ে ঘরের মাঠে পেরুর বিপক্ষে ৪-১ গোলে হেরে যাওয়ায় পয়েন্ট বাড়েনি তাদের। জিতলে শুধু মেসিদের নয়, ইকুয়েডর-চিলিকে টপকে প্যারাগুয়ে উঠে যেত চতুর্থ স্থানে। তখন ইকুয়েডর ও চিলি নেমে যাওয়ার সঙ্গে আর্জেন্টিনাও ‍পিছিয়ে যেত এক ধাপ।

/কেআর/