চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ঘরের মাঠে উড়িয়ে দিয়ে শীর্ষস্থানটা ধরে রেখেছে ব্রাজিল। ১১ ম্যাচ শেষে ৭ জয়, ১ হার ও ৩ ড্রতে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার চূড়ায় নেইমাররা। পিছু ছাড়ছে না উরুগুয়ে। ঘরের মাঠে ইকুয়েডরকে হারিয়ে ব্রাজিলের সঙ্গে ব্যবধান রেখেছে আগের মতোই ১ পয়েন্টের। ৭ জয়, ২ হার ও ২ ড্রতে তাদের পয়েন্ট ২৩। তৃতীয় স্থানে কলম্বিয়া, যারা চিলির সঙ্গে গোল শূন্য ড্র করেছে এই রাউন্ডে। ১১ খেলায় তাদের পয়েন্ট ১৮। ১ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে ইকুয়েডর। তাদের সমান ১৭ পয়েন্ট চিলিরও, কিন্তু গোল ব্যবধানে ইকুয়েডরের (+৩) চেয়ে পিছিয়ে আছে চিলিয়ানরা (+২)।
এর পরের জায়গাতেই আর্জেন্টিনা। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের পয়েন্ট ১৬। ১১ খেলায় ৫ জয়ের বিপরীতে তারা হেরেছে ৪টি, ড্রও করেছে ৪ ম্যাচে। তাদের চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে সপ্তম স্থানে প্যারাগুয়ে। অষ্টম স্থানে থাকা পেরুর পয়েন্ট ১৪।
পয়েন্ট টেবিলে কে কোথায় :
দল ম্যাচ জয় ড্র হার পয়েন্ট
ব্রাজিল ১১ ৭ ৩ ১ ২৪
উরুগুয়ে ১১ ৭ ২ ৩ ২৩
কলম্বিয়া ১১ ৫ ৩ ৩ ১৮
ইকুয়েডর ১১ ৫ ২ ৪ ১৭
চিলি ১১ ৫ ২ ৪ ১৭
আর্জেন্টিনা ১১ ৪ ৪ ৩ ১৬
প্যারাগুয়ে ১১ ৪ ৩ ৪ ১৫
পেরু ১১ ৪ ২ ৫ ১৪
ভেনিজুয়েলা১১ ১ ২ ৮ ৫
বলিভিয়া ১১ ১ ১ ৯ ৪
/কেআর/