ফুটবলের বাইরে পিকের ভিডিও গেমসের ব্যবসা আছে। এই ব্যবসার কারণেই মিকিতানির সঙ্গে বার্সেলোনা ডিফেন্ডার ও তার বান্ধবী শাকিরার বন্ধুত্ব। আর এই সম্পর্ক এখন বার্সেলোনার বড় এই চুক্তিতে রাখল গুরুত্বপূর্ণ ভূমিকা। স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর গত প্রাক মৌসুমের সময় স্যান ফ্রান্সিসকোতে এই জুটি ডিনারের ব্যবস্থা করেছিলেন বার্তোমেউ ও মিকিতানির জন্য। ওখানেই চুক্তির প্রাথমিক বিষয়বস্তু চূড়ান্ত হয়েছিল। যদিও ২৫০ মিলিয়ন ইউরোর বিশাল চুক্তির পথ তৈরির জন্য পিকেকে কোনও ধরণের বাড়তি ‘পারিশ্রমিক’ দেওয়া হয়নি বলে ইঙ্গিত দিয়েছেন বার্সেলোনার ভাইস-প্রেসিডেন্ট মানেল আরোয়ো। মার্কা
/কেআর/