ডার্বিতে ১৫ গোল করা রোনালদোর পাশে আছেন কার্লোস স্যান্তিয়ানা এবং লা লিগা আনুষ্ঠানিক প্রতিযোগিতা হিসেবে প্রচলিত হওয়ার আগে একই সংখ্যক গোলের মালিক ছিলেন সান্তিয়াগো বার্নাব্যু।
লিগে পর্তুগিজ স্ট্রাইকার করেছেন ১৫ ম্যাচে ৮ গোল। সবচেয়ে উল্লেখযোগ্য পারফরম্যান্স হোসে মরিনহোর অধীনে ভিসেন্তে ক্যালদেরনে ৪-১ গোলের জয়ে হ্যাটট্রিক। কোপা ডেল রেতে মাদ্রিদ ডার্বিতে রোনালদো ৭ ম্যাচ খেলে করেছেন ৬ গোল। বাকি গোলটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে।
যদিও রোনালদো গত তিন ডার্বিতে গোল করতে পারেননি। কিন্তু শনিবার সেই খরা কাটাতেই মাঠে নামবেন ৩১ বছর বয়সী।
/এফএইচএম/