সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে কাতালানদের ২-১ গোলের জয়ের ম্যাচে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে সময় নষ্ট করার অভিযোগে হলুদ কার্ড দেখানো হয়। প্রতিপক্ষের স্টিভেন জোনজির ট্যাকেলে খুলে যাওয়া বুট পরতে একটু বেশিই সময় নেন মেসি। রেফারির সঙ্গেও তার কথা চলে। সব মিলিয়ে ওই পর্ব শেষ হতে লাগে দেড় মিনিট।
প্রতিযোগিতাটির কমিটি বার্সেলোনার প্রথম আপিলের জবাবে উপসংহার টানে যে- সময় নষ্ট করছিলেন মেসি।
/এফএইচএম/