বৃহস্পতিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে ওয়ালটনকে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করিয়ে দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, বাফুফের সদস্য ও মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এবং পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
ওয়ালটনের পক্ষ থেকে ডন বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই বাফুফে এবং মহিলা ফুটবলের সঙ্গে আছি। ভবিষ্যতে থাকবো বলেই আশা করি। আমরা মহিলা জাতীয় ফুটবল দলকে নগদ ৫ লাখ টাকা দিচ্ছি। এছাড়াও অনুশীলন জার্সি এবং আনুষাঙ্গিক সরঞ্জাম দেব। যার মূল্যমান হবে প্রায় দুই লাখ টাকা।’
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘বি’তে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত এবং আফগানিস্তান।
/আরএম/এফআইআর/