কোপা ডেল রেতে বার্সা-রিয়ালের কঠিন বাধা

 

কোপা ডেল রেকোপা ডেল রের সহজ বাধাগুলো পেরিয়ে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। কিন্তু এই পর্বে তাদের জন্য একটু কঠিন প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে।

শুক্রবার টুর্নামেন্টের ড্র শেষে সেরা ষোলোর লড়াইয়ের সূচি চূড়ান্ত করা হয়। যেখানে বার্সেলোনার সামনে পড়েছে অ্যাথলেটিক বিলবাও। আর সেভিয়ার বিপক্ষে লড়বে রিয়াল মাদ্রিদ।

অ্যাথলেটিকের সঙ্গে বার্সার লড়াইটা হবে ২০১৫ সালের ফাইনালের পুনরাবৃত্তি। ওই ম্যাচে ঘরের মাঠে ৩-১ গোলে জিতেছিল কাতালান জায়ান্টরা। আর রিয়ালকে পেয়ে সেভিয়ার সামনে প্রতিশোধ নেওয়ার সুযোগ। এ বছরের উয়েফা সুপার কাপ ফাইনালে রিয়ালের শেষ মুহূর্তের গোলে হৃদয় ভেঙেছিল সেভিয়ার।

অ্যাতলেতিকো মাদ্রিদ মোকাবিলা করবে লাস পালমাসকে। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলবে ভিয়ারিয়াল। এছাড়া ভ্যালেন্সিয়া পড়েছে সেল্টা ভিগোর সঙ্গে, দেপোর্তিভো খেলবে আলাভেসকে। অ্যাইবারের প্রতিপক্ষ ওসাসুনা, করদোবার বিপক্ষে খেলবে অ্যালকোরসোন।

প্রথম লেগ হবে ৪ জানুয়ারি এবং ১১ জানুয়ারি হবে দ্বিতীয় লেগ। সূত্র- মার্কা

/এফএইচএম/