বৃহস্পতিবার আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশের মেয়েরা

বাংলাদেশ মহিলা ফুটবল দলসাফ মহিলা চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘বি’তে নিজেদের প্রথম খেলায় বৃহস্পতিবার আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। শিলিগুড়ির কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।

সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের এটি তৃতীয় আসর। পাকিস্তানে ২০১৪ সালে অনুষ্ঠিত গত আসরে প্রথমবার আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, জিতেছিল ৬-১ গোলে। মাইনু মার্মা, সাবিনা খাতুন ও মুনমুন আকতার একটি করে ও কৃষ্ণা রাণী সরকার একাই তিনটি গোল করেছিলেন। 

বর্তমানে আমেরিকান মহিলা কোচ কেলি লিন্ডসের অধীনে উন্নতি করেছে আফগানিস্তান। কারণ এর আগের দুটি আসরে তারা ভারতের বিপক্ষে ১১-০ ও ১২-০ গোলে হেরেছিল, এবার এই ব্যবধান নিয়ে এসেছে পাঁচে। মঙ্গলবার গ্রুপের প্রথম ম্যাচে আয়োজক ভারত ৫-১ গোলে হারিয়ে দেয় আফগানিস্তানকে। তাই আফগানিস্তানের বিপক্ষে জয় বাংলাদেশকে পৌঁছে দেবে সেমিফাইনালে।   

বছরের শেষ দিনে শনিবার গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। 

/আরএম/কেআর/