আফগানিস্তানকে হারিয়ে সেমিতে বাংলাদেশের মেয়েরা

Bangladesh vs Afganistan Women Saff (3)মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। বৃহস্পতিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ ৬-০ গোলে আফগানিস্তানকে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করে।

গ্রুপ ‘বি’-এর প্রথম খেলায় গ্রুপের অপর দল ও আয়োজক ভারত এই আফগানিস্তানকেই ৫-১ গোলে হারিয়েছিল। তাই তিন দলের গ্রুপ থেকে বাংলাদেশ ও ভারত পেয়ে গেলো সেমিফাইনালের টিকিট।

বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন ৬, ১৫, ৪০, ৪৪ ও ৪৮ মিনিটে একাই করেছেন ৫টি গোল।  ৮২ মিনিটে বাকি গোলটি আসে স্বপ্নার পা থেকে। 

শনিবার গ্রুপের শীর্ষ স্থান নির্ধারণের লড়াইয়ে মুখোমখি হবে বাংলাদেশ ও স্বাগতিক ভারত। 

/আরএম/এফআইআর/