জয় দিয়ে বছর শেষ করলো লিভারপুল, চেলসি

জয় দিয়ে ২০১৬-কে বিদায় দিয়েছে ইংলিশ ক্লাব লিভারপুলজয় দিয়ে ২০১৬-কে বিদায় দিয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও হারের লজ্জা পেয়েছে ম্যানচেস্টার সিটি।  
ইংলিশ প্রিমিয়ার লিগে জয় দিয়েই বছর শেষ করলো লিভারপুল। ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়েছে তারা। ম্যাচে একমাত্র গোলটি হয়েছে ৮ মিনিটে। অ্যাডাম লালানার ক্রস থেকে হেডে গোল করেন জর্জিনিও ভিনালডাম।
এই জয়ে শিরোপা দৌড়ে এগিয়ে থাকা চেলসিকে তাড়া করার দিকেই রয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। ১৯ ম্যাচে দ্বিতীয় স্থানে থেকে তাদের পয়েন্ট এখন ৪৩।
রেকর্ড গড়েই বছর শেষ করেছে চেলসি। এদিকে লিগে রেকর্ড গড়েই বছর শেষ করেছে চেলসি। স্টোক সিটিকে ৪-২ গোলে হারিয়েছে অ্যান্তোনিও কন্তের শিষ্যরা। এ নিয়ে টানা ১৩ জয়ের রেকর্ড গড়লো চেলসি।
ম্যাচের প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল চেলসি। ৩৪ মিনিটে গ্যারি কাহিলের গোলে এগিয়ে যায় ব্লুজরা। যদিও দ্বিতীয়ার্ধের ৪৬ মিনিটেই গোল শোধ করে স্টোক সিটি। তাতেও অবশ্য লাভ হয়নি সিটির। ৫৭ ও ৬৫ মিনিটে উইলিয়ানের গোলে অগ্রগামিতা পায় চেলসি। তবে ৬৪ মিনিটে আরও একটি গোল শোধ করেছিল সিটি। গোলটি করেন ক্রাউচ।      
সর্বশেষ ডিয়েগো কস্তার গোলে ৪-২ ব্যবধানের জয় পায় চেলসি। শীর্ষে থাকা চেলসির সংগ্রহ ১৯ ম্যাচে ৪৯।  
একইভাবে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মিডলসবোরোকে ২-১ গোলে হারিয়েছে জায়ান্টরা। তবে শুরুর দিকে হারের শঙ্কা পেয়ে বসেছিল ম্যানইউকে। ৬৭ মিনিটে লিডবিটারের গোলে এগিয়ে গিয়েছিল মিডলসবোরো। এরপরেই আহত বাঘের মতো প্রতিপক্ষকে পেয়ে বসে ম্যানইউ। ৮৫ মিনিটে মার্সিয়াল ও এক মিনিট পরে পল পগবার গোলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।
জয় দিয়ে বছর শেষ করলেও ১৯ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থান নিয়ে বছর করেছে মরিনহোর শিষ্যরা।
/এফআইআর/