১২ ও ২৩ মিনিটে গোল দুটি করেছেন স্বপ্না। ম্যাচটা জিতলে প্রথমবার ফাইনালে উঠবে বাংলাদেশ।
মেয়েদের সাফ ফুৃটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছে ভারত। আজ সোমবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে আয়োজক ও গতবারের চ্যাম্পিয়ন ভারত ৩-১ গোলে নেপালকে পরাজিত করে ফাইনালে ওঠে।
ভারতের নির্ভরযোগ্য ফরোয়ার্ড কমলা দেবী ৪৪ মিনিটে দলকে এগিয়ে দেন। ৫৮ মিনিটে দ্বিতীয় গোল করেন ইন্দু রানী। ৭৪ মিনিটে সাবিত্রা ভান্ডারির গোলে ম্যাচে ফেরার পথ তৈরি করেছিল নেপাল। কিন্তু ৮৩ মিনিটে সাস্মিতা মালিক ভারতের তৃতীয় গোল করলে টানা চতুর্থ বারের মতো ফাইনালে ওঠে ভারত।
/আরএম/