১০ জন নিয়েও জিতেছে ম্যানসিটি, লিভারপুলের ড্র

বদলি হয়ে নেমে আগুয়েরোর গোলম্যানসিটি ১০ জনের দল নিয়ে ঘরের মাঠে বার্নলিকে হারিয়েছে ২-১ গোলে। বিপরীতে দুইবার এগিয়ে গিয়েও সান্ডারল্যান্ডের মাঠ থেকে লিভারপুলকে ফিরতে হয়েছে ২-২ গোলের ড্র নিয়ে।

এই দুই দলটিই এক দিন আগে মুখোমুখি হয়েছিল আগের রাউন্ডে। সোমবার ম্যানচেস্টার সিটি-লিভারপুল মাঠে নামল আলাদা ম্যাচে। যেখানে আগের ম্যাচের হারের দুঃখ কাটিয়ে উঠল ম্যানসিটি ঘরের মাঠে বার্নলিকে ২-১ গোলে হারিয়ে। বিপরীতে দুইবার এগিয়ে গিয়েও সান্ডারল্যান্ডের মাঠ থেকে লিভারপুলকে ফিরতে হলো ২-২ গোলের ড্র নিয়ে।

লিভারপুলের বিপক্ষে হারের পর ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা শিরোপার আশা ছেড়েই দিয়েছেন একরকম। কঠিন সময় কাটানো সিটিজেনরা বার্নলির বিপক্ষেও তালগোল পাকিয়ে ফেলে ১০ জনের দলে পরিণত হয়ে। ৩২ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে ফের্নান্দিনিয়ো মাঠ ছাড়লে আরেকটি কঠিন ম্যাচের ইঙ্গিত পেতে থাকে ইতিহাদের ম্যানসিটি সমর্থকরা। যদিও দুর্দান্ত লড়াই চালিয়ে ৫৬ মিনিটে ঠিকই লিড পেয়ে যায় স্বাগতিকরা জাইল ক্লিশে জাল খুঁজে পেলে। সেই উৎসব থামতে না থামতেই মিনিট চারেক পর লক্ষ্যভেদ করেন বদলি হয়ে নামা সের্হিয়ো আগুয়েরো। জয়ের স্বপ্ন দেখা ম্যানসিটির জালে বেন মি ৭০ মিনিটে বল জড়ালেও হার এড়াতে পারেনি বার্নলি। এই জয়ে আবার তৃতীয় স্থানে উঠে এসেছে ম্যানসিটি ৪২ পয়েন্ট নিয়ে।

গোলের পর লিভারপুলের উৎসব, যদিও শেষটা রঙিন হয়নি ড্র করে মাঠ ছাড়ায়স্টেডিয়াম অব লাইটে লিভারপুর শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। সান্ডারল্যান্ডের জালে বল জড়াতে বেশিক্ষণ লাগেনি তাদের। ১৯ মিনিটে হেড থেকে লক্ষ্যভেদ করেন ড্যানিয়েল স্টুরিজ। লিডটা অবশ্য সফরকারী ধরে রাখতে পারেনি, ২৫ মিনিটে পেনাল্টি থেকে জার্মেইন ডিফো লক্ষ্যভেদ করলে ম্যাচ ফেরে সমতায়। ড্রয়ের দিকে এগোতে থাকা ম্যাচে প্রাণ ফেরে ৭২ মিনিটে, যখন সাদিও মানের গোলে দ্বিতীয়বার লিড পায় লিভারপুল। কিন্তু এবারও পেনাল্টি ‘উপহার’ দিয়ে নিজেদের সর্বনাশ ডেকে আনে ‘অলরেডস’। ৮৪ মিনিটে ডেফো ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে সান্ডারল্যান্ডকে ফেরান সমতায়। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্রতেই শেষ হয় ম্যাচ। ড্রয়ের পরও দ্বিতীয় স্থানটা ঠিকই ধরে রেখেছে লিভারপুল।

এর আগে মিডলসবরোর মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়ন লিস্টার সিটি। গোল ডটকম

/কেআর/