রিয়ালে থেকে যাওয়ার ব্যাপারে নিজের দৃঢ় ইচ্ছা আগে ব্যক্ত করেছিলেন বেল। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি এ ওয়েলস তারকাকে প্রিমিয়ার লিগে ফেরাতে অর্থকড়ি উজার করে দিতে চায়। বেলকে কিনতে ২০ কোটি ইউরো প্রস্তুত করছে দুই ইংলিশ জায়ান্ট।
টটেনহ্যামের সাবেক তারকাকে শুধু সবচেয়ে দাম দিয়েই নয়, শোনা যাচ্ছে তার সাপ্তাহিত বেতনটাও আকাশচড়া। ৪ লাখ সাপ্তাহিক বেতন দিতে প্রস্তুত ম্যানইউ ও চেলসি।
এছাড়া চীনা ক্লাবেরও নজরে আছেন বেল। কিন্তু এ ফরোয়ার্ডের পছন্দ অন্য কোথাও নয়। রিয়াল ছাড়লে ফিরতে চান ইংল্যান্ডে। এবার দেখা যাক খবরগুলো কতটা সত্যি আর কতটা গুজব! সূত্র- মার্কা, গোলডটকম
/এফএইচএম/