তুরিনে পৌঁছে সেখানে সম্ভাব্য সেরাটাই অর্জন করতে মুখিয়ে আছেন এনরিকে। যাতে করে ফিরতি লেগে ন্যু ক্যাস্পে সুবিধা করতে পারে তারা। তবে এনরিকে এটা ভালো করেই জানেন ইতালীয় ক্লাবটি ছেড়ে কথা বলবে না তাদের। টুর্নামেন্টে ফেভারিট থাকা জুভকে নিয়ে এভাবে বলেছেন এনরিকে, ‘ওরা চাপ প্রয়োগ করবে। ঘুরে দাঁড়িয়ে ফল বের করে আনবেই। সব দিক থেকেই ওরা সেরা দল। ঘরোয়া টুর্নামেন্টে সেটার প্রমাণ পাওয়া যায়।’
প্রতিপক্ষকে নিয়ে সচেতন থাকলেও নিজেদের সেরা দেওয়ার কথা বলতে ভুল করেননি বার্সা কোচ, ‘আমরা আমাদের খেলাটাই খেলবো। তবে দুই দলেরই সেমি ফাইনালে যাওয়ার যোগ্যতা রাখে।’
২০১৫ সালের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দু দল। যাতে বার্সা জিতেছিল ৩-১ ব্যবধানে। তাই সেই স্কোরকে প্রেরণা হিসেবে নিতে পারে বার্সেলোনা। তবে ঘরের মাঠে আরও আগ্রাসী থাকবে জুভেন্টাস। যেটা নিজেও মানেন এনরিকে, ‘আমরা শক্তিশালী দলের বিপক্ষে খেলবো। যারা নিজেদের মাঠে খেলবে, যেখানে ওরা খুবই শক্তিশালী এবং আলাদা করে ওদের চেনাতে কিছু পরিসংখ্যানও আছে।’
/এফআইআর/