পিসিবি প্রধান শুক্রবার এক বিবৃতিতে নিজের অবস্থার ব্যাখ্যার দিয়েছেন। ইমরানকে পেছনে রেখে মিসবাহকে ‘সফল’ অধিনায়কের যে সনদ দিয়েছিলেন, তাতে খানিকটা বদল এনে এবার মন্তব্যটা করেছেন এভাবে, ‘পরিসংখ্যানের দিকে নজর দিলে পাকিস্তানের সবচেয়ে সফল অধিনায়ক মিসবাহ, যেখানে ইমরান খান সবচেয়ে অনুপ্রেরণীয় অধিনায়ক। একই সঙ্গে পাকিস্তান ক্রিকেটের সর্বশ্রেষ্ঠ আইকন খেলোয়াড়।’
‘কিংবদন্তি ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদ মোটেও সফল কোচ ছিলেন না’-দিনকয়েক আগে করা এই মন্তব্যটি পাল্টে শাহরিয়ার এবার মিয়াঁদাদকে ভাসিয়েছেন প্রশংসায়। পিসিবি থেকে আসা বিবৃতিতে যা উপস্থাপন করা হয়েছে এভাবে, ‘কমিটি সদস্যদের এক প্রশ্নের উত্তরে চেয়ারম্যান (শাহরিয়ার) জাভেদ মিয়াঁদাদকে পাকিস্তানের কিংবদন্তি খেলোয়াড় হিসেবে উল্লেখ করেন; যদিও তিনি এটাও বলেছিলেন যে, কিংবদন্তি খেলোয়াড়দের সেরা কোচ না হলেও চলে। তার বিবেচনায় মিয়াঁদাদ অসাধারণ এক ক্রিকেটার।’ ডন
/কেআর/