রোনালদোকে গ্রানাদার মাঠে না নামানোর আরেকটি কারণ ধারণা করা হচ্ছে। আর একটি হলুদ কার্ড পেলে সেভিয়ার বিপক্ষে আগামী ১৪ মের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না পর্তুগিজ তারকা। তাকে না রাখার পেছনে এ ভাবনাও হয়তো কাজ করেছে জিদানের মনে।
বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় রিয়াল নামবে গ্রানাদার মাঠে। আর রোনালদোর অনুপস্থিতিতে এ ম্যাচে আক্রমণভাগে দেখা যাবে না বিবিসি’র দুই তারকাকে। গ্যারেথ বেল এরই মধ্যে ইনজুরির কারণে ছিটকে গেছেন। নেই ডিফেন্ডার দানি কারভাহাল। রিয়ালের নিয়মিত গোলরক্ষক কেইলর নাভাসও থাকছেন না শনিবারের ম্যাচে। সূত্র- গোলডটকম
/এফএইচএম/