লিগ ওয়ানে ১৯৯৯-২০০০ মৌসুমের পর প্রথম শিরোপা জিততে বাকি তিন ম্যাচে মোনাকোর একটি জয়ই যথেষ্ট। আপাতত লিগ শিরোপাটি একপাশে সরিয়ে রাখতে চান কোচ। আগের বুধবার দ্বিতীয় লুই স্টেডিয়ামে প্রথম লেগে ২-০ গোলে হারের পরও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন জারদিম। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে জানিয়ে দিলেন আগেই হার মানতে রাজি নন তিনি। সেরা দল নিয়ে মোকাবিলা করতে চান প্রতিপক্ষের মাঠে, ‘ইউরোপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা দল হচ্ছে মোনাকো। আমাদের সবটুকু দিয়ে দিতে হবে। আমরা আমাদের সেরা দল মাঠে নামাব।’
পরিস্থিতি কঠিন হলেও ম্যাচটি উপভোগ করতে চান জারদিম, ‘আমরা জটিল পরিস্থিতির মধ্যে আছি। কিন্তু আমার মনে হয় আমি খুব ভালো অবস্থায় আছি। অনেক কোচ এ প্রতিযোগিতার বাইরে চলে গেছে। আমি এ ম্যাচটি উপভোগ করতে চাই।’
দ্বিতীয় লুই স্টেডিয়ামে ৯০ মিনিটের লড়াইয়ের চেয়ে তুরিনের লড়াইটা ভিন্ন হবে বিশ্বাস মোনাকো কোচের। মাথা ঠাণ্ডা রেখে খেললে ফল তাদের পক্ষে আসবে মনে করেন জারদিম, ‘আমাদের আক্রমণে যেতে হবে। কিন্তু মাথা ঠাণ্ডা রেখে। কারণ পাগলাটে খেললে আমরা টানা দুই বা তিনটি গোল খেতে পারি। ফল পেতে হলে অনেক কিছু বদলাতে হবে। প্রত্যেকে ফাইনালে যেতে চাই। আমার দল নিয়ে আমি খুব গর্বিত। জুলাইয়ে কেউই ভাবতে পারিনি এই দল এতোদূর আসতে পারবে।’ সূত্র- ইএসপিএনএফসি
/এফএইচএম/