আগামী ২০১৭-১৮ মৌসুমে চার রেফারির নাম ঘোষণা করেছে বুন্দেসলিগা। আর তাতেই তার নাম রয়েছে।
শীর্ষ পর্যায়ের লিগে এবারই প্রথম রেফারি হলেও দ্বিতীয় বিভাগের ফুটবলে অভিজ্ঞতা রয়েছে স্টাইনহাউসের। প্রায় ৬ বছর মাঠ দাপিয়ে বেড়িয়েছেন রেফারি হয়ে। তাই প্রথমবার দায়িত্ব পেয়ে এভাবেই অনুভূতি জানালেন তিনি, ‘আমি জানি বুন্দেসলিগায় আমিই প্রথম নারী হিসেবে রেফারির দায়িত্ব পালন করবো। তবে সবার জন্য এটা ছিল একটা স্বপ্ন। যা এবার বাস্তবে রূপ নিচ্ছে। আমি ওই দায়িত্ব পালন করতে মুখিয়ে আছি।’
তিনি আরও যোগ করেন, ‘আমি প্রথম হওয়াতে এটাও জানি যে মিডিয়া ও লোকজনের চোখ এখন আমার দিকেই থাকবে।’
/এফআইআর/