নেপালের যুব দলের অধিনায়ক বিমাল ঘারতি মাগার দলের একমাত্র গোল করেন। তার ১৯ মিনিটের গোলে ১-০ ব্যবধানে বছরের প্রথম হারের শিকার হয় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ম্যাচ শেষে কোচ এন্ড্রু ওর্ড বলেছেন, ‘পার্থক্য ছিল স্ট্রাইকারদের মধ্যে। ওদের দলের আক্রমণভাগে দায়িত্ব নেওয়ার মতো খেলোয়াড় ছিল। কিন্তু আমাদের খেলোয়াড়রা ওদের গোলমুখের সামনে যেতে পারেনি।’
বেশ কয়েকটি সুযোগ নষ্ট করার খেসারত বাংলাদেশকে দিতে হয়েছে বলে মনে করছেন ওর্ড। তার বিশ্বাস, এ হারের পর দলের খেলোয়াড়দের মধ্যে ফিটনেস ও ভালো কিছু করার মানসিকতা গড়ে উঠবে।
আগামীকাল বুধবার কাতারের উদ্দেশে নেপাল ছাড়বে বাংলাদেশের বয়সভিত্তিক দলটি। সেখানে তারা তিন দিনের একটি অনুশীলন ক্যাম্প করবে, একটি প্রীতি ম্যাচও খেলবে কাতারের বিপক্ষে।
/এফএইচএম/