কাতারি সংবাদপত্র আল ওয়াতানের দাবি, ব্রাজিলিয়ান উইঙ্গার চীন থেকে সরাসরি যাবেন আরব দেশটিতে। সেখানে মঙ্গলবার তার স্বাস্থ্য পরীক্ষা করবে পিএসজি।
মুন্দো দেপোর্তিভোর রিপোর্ট, এরই মধ্যে কাতারে পৌঁছেছেন নেইমার। পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
পিএসজিতে নেইমারের পরিচিতি পর্ব কীভাবে আয়োজন করা হবে সেই পরিকল্পনাও নাকি শুরু করে দিয়েছে তারা, এমন রিপোর্ট ইএসপিএনএফসির। প্যারিসে উন্মুক্ত প্রাঙ্গনে সবার সামনে হাজির হবেন ব্রাজিলিয়ান। এছাড়া পিএসজির স্টেডিয়াম পার্ক ডি প্রিন্সেসেও একটি ইভেন্টে থাকবেন নেইমার। মার্কা, গোল, ইএসপিএনএফসি
/এফএইচএম/