টিম বিজেএমসিকে ৩-১ গোলে হারিয়েছে মোহামেডান। আর শেখ রাসেল ২-১ গোলে জিতেছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে।
৬ ম্যাচে দুই জয়, এক ড্র ও তিন হারে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে শেখ রাসেল। চার ম্যাচ হারা মোহামেডান দ্বিতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে তাদের পরে সাত নম্বরে। এক জয় ও পাঁচ হারে মাত্র ৩ পয়েন্ট নিয়ে ১২ দলের মধ্যে সবার শেষে ফরাশগঞ্জ। তৃতীয় হারে ৫ পয়েন্ট নিয়ে বিজেএমসি ৯ নম্বরে, এর আগে একটিতে জয় ও দুটি ড্র করেছে তারা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রবিবারের প্রথম ম্যাচে এনকোচা কিংসলের জোড়া গোলে জয় পায় মোহামেডান। ১২ ও ৪৫ মিনিটে গোল দুটি করেন তিনি। দ্বিতীয়ার্ধে ৭৮ মিনিটে স্যামসন ইলিয়াসু করেন তৃতীয় গোল। পরের মিনিটে ইয়োকো স্যামনিক বিজেএমসির সান্ত্বনাসূচক গোল করেন।