স্তাদিও হের্নান্দো সিলেস ফুটবল বিশ্বের জন্য এক কঠিন মঞ্চ। পৃথিবীর সবচেয়ে উচু রাজধানী লা পাজের এই স্টেডিয়ামে সফরকারী দলগুলো দুঃসহ অভিজ্ঞতার মুখোমুখি হয়। অক্সিজেনের অভাব সফরকারী খেলোয়াড়দের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করে। তেমনই অভিজ্ঞতা হলো নেইমারের।
ম্যাচ শেষে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ছবি পোস্ট করেছেন, যেখানে বেশ কয়েকজন খেলোয়াড় অক্সিজেন নিচ্ছিলেন। ওই পোস্টে নেইমার লিখেছেন, ‘এই ধরনের কন্ডিশনে খেলা অসহনীয় কষ্টের। মাঠ, উচ্চতা, বল.. সবকিছু ছিল খারাপ! কিন্তু এ ধরনের কন্ডিশনে দলের পারফরম্যান্সে আমরা খুশি।’
দক্ষিণ আমেরিকা থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিল আগামী মঙ্গলবার চিলির বিপক্ষে বাছাইয়ের শেষ ম্যাচ খেলবে। ইএসপিএনএফসি