মির করপোরেট ফুটবল ফিয়েস্তা শুরু শুক্রবার

received_10207901193926957মির গ্রুপের পৃষ্ঠপোষকতায় চতুর্থবারের মতো শুরু হতে যাচ্ছে ‘মির করপোরেট ফুটবল ফিয়েস্তা’। শুক্রবার (১৩ অক্টোবর) থেকে উত্তরার ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলে এই টুর্নামেন্টের খেলা হবে।

উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বান্ডো ডিজাইনের বিপক্ষে খেলবে থেরাপ বিডি।

মির করপোরেট ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসরে এবার ১৭টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো- মির গ্রুপ, শেভরন, নেসলে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, স্টার্লিং গ্রুপ, বান্ডো ডিজাইন লি., জেমকন গ্রুপ, থেরাপ বিডি, কমফিট কম্পোজিট নিট লি., বঙ্গো বিডি, আইডিএলসি, সোল্সশেয়ার, ইন্টারন্যাশলান টার্কিশ হোপ স্কুল, সিটি ব্যাংক, আসুটেক্স, নিও জিপার ও করপোরেট আমন্ত্রণমূলক-১১।

মির ফুটবল ফিয়েস্তা টুর্নামেন্টের এবারের আসরে সহযোগী পার্টনার হিসেবে রয়েছে ট্রেন্ডজ ফ্যাশন হাউস ও সিটি ব্যাংক।

টুর্নামেন্টের আয়োজনে রয়েছে লিও এন্টারটেইনমেন্ট, ব্রেভারেজ পার্টনার হিসেবে রয়েছে ভিনা মিল্ক। এ টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলা ট্রিবিউন এবং রেডিও পার্টনার হিসেবে রয়েছে রেডিও স্বাধীন।