যত ঝামেলা নাকি এমেরির ভিডিও বিশ্লেষণের ক্লাস। ওই সময়টায় নেইমারের মনোযোগ মোটেও টিভি পর্দায় থাকে না। ফরাসি সংবাদমাধ্যমে খবরটি ছাপা হলেও এমেরির দাবি, ভিডিও বিশ্লেষণ পর্বটা নেইমার ভীষণ উপভোগ করে এবং বসেন প্রথম সারিতে। তাই ‘অসুখী’ নেইমার তার চোখে ধরা পড়েনি। চ্যাম্পিয়নস লিগের ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ বলেছেন, ‘আনন্দ ও উচ্ছ্বাস নিয়ে নেইমার এখানে যোগ দিয়েছে ক্লাবের সঙ্গে মিলে কাজ করার জন্য। একজন খেলোয়াড়ের যা দরকার, সব আছে ওর মধ্যে।’
ভিডিও সেশনের ব্যাপারে এমেরির বক্তব্য, ‘সব ভিডিও সেশনে ও উপস্থিত হয়, এমনকি বসে প্রথম সারিতে। সব খেলোয়াড়ই জানে ভিডিও সেশন কতটা গুরুত্বপূর্ণ।’ সঙ্গে যোগ করলেন, ‘যদি আমি তাদের বোঝাতে না পারি, তাহলে তারা জিজ্ঞেস করার সুযোগ পায়, কারণ তারা জানে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ।’ গোল ডটকম