বৃহস্পতিবার দুশানবের রিপাবলিকান সেন্ট্রাল স্টেডিয়ামে শুরু থেকে মালদ্বীপকে চেপে ধরে জাফর ইকবাল-রহমতরা। বল দখলে এগিয়ে থেকে আক্রমণও কম হয়নি। কিন্তু আক্রমণে গেলে কী হবে! ফরোয়ার্ডদের সব চেষ্টা বৃথা গেছে। মালদ্বীপের রক্ষণভাগ যেন চীনের মহাপ্রাচীর!
তবে শেষ সময়ে ভেঙে যায় তাদের প্রতিরোধ। ইনজুরি সময়ে এসে বাংলাদেশের ভাগ্য খুলে যায়। ৯২ মিনিটে মাহবুবুর রহমান সুফিল করেন একমাত্র গোল। ম্যাচের ফল নির্ধারিত হয় ওই গোলেই।
আগামী ৬ নভেম্বর ‘বি’ গ্রুপে শক্তিশালী উজবেকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। উজবেকরা অবশ্য নিজেদের শক্তিমত্তা জানিয়ে দিয়েছে। বৃহস্পতিবার প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১০-০ গোলে উড়িয়ে দেয় তারা।