বৃহস্পতিবার বিকেলে রাজশাহী নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ফাইনাল খেলায় ছেলেদের বিভাগে পাবনা জেলা ২-১ গোলে জয়পুরহাট জেলাকে হারিয়েছে। বিজয়ী দলের আসাদ ও কল্লোল ১টি করে গোল করেন।
একই ভেন্যুতে মেয়েদের বিভাগে জয়পুরহাট জেলা দল মাঠে না উপস্থিত থাকায় রাজশাহী জেলা দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।
ফাইনাল খেলা শেষে রাজশাহী বিভাগীয় শিক্ষা উপ পরিচালক আবুল খায়েরের সভাপতিত্বে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সাবিক) মো. আমিনুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ডাবলু সরকার।