কথা বলবেনই বা কী করে। বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লিখিয়েছেন নেইমার মাত্র মাসকয়েক হলো। এর মধ্যেই দল পাল্টানোর কথা ওঠায় নেইমার সিনিয়র কিছুটা বিরক্তও, ‘এই প্রশ্নের উত্তর আমি কিভাবে দেব? যে জিনিসের কোনও ভিত্তিই নেই, সেটা নিয়ে কোনও কথা বলা যায় না।’ ‘ফক্স স্পোর্টস ব্রাজিল’-এর প্রশ্নের উত্তরে প্রশ্ন ছুড়ে দিলেন নেইমারের বাবা, ‘ও কিভাবে রিয়াল মাদ্রিদে যাবে? এটা কোন ধরনের প্রশ্ন?’
রিয়ালে যাওয়ার পথ অবশ্য একেবারে বন্ধ করে দেননি নেইমার সিনিয়র। তবে আপাতত মাদ্রিদ ইস্যুতে কোনও মন্তব্য করতে রাজি নন তিনি, ‘এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কোনোভাবে চিন্তাই করতে পারি না (রিয়ালের সঙ্গে নেইমারের চুক্তি)। এটা অসম্ভব। সামনের পাঁচ-ছয় বছরে আমি এই আলোচনা নিয়ে কোনও কথা বলতে পারব না।’
কথাটা শেষ করেই আবার বলতে শুরু করলেন, ‘নেইমারের সঙ্গে প্যারিস সেন্ত জার্মেইয়ের চুক্তিটা লম্বা সময়ের, যেটা মাত্রই শুরু হয়েছে। এখন এই চুক্তির তিন মাস যেতে না যেতেই ওর দলবদলের কথা উঠেছে। মানুষজনের এই ধরনের কথার উত্তর দেওয়াটা সত্যি কঠিন।’ মার্কা