স্পোর্তিংয়ের বিপক্ষে নেই ইনিয়েস্তা

champions-league-fc-barcelona-vs-juventus_445abb6a-d829-11e7-8802-68a15924f886চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার গ্রুপের শেষ ম্যাচ মঙ্গলবার, প্রতিপক্ষ স্পোর্তিং সিপি। পর্তুগালের এই ক্লাবের বিপক্ষে দলে আন্দ্রেস ইনিয়েস্তাকে পাচ্ছেন না এরনেস্তো ভালভারদে।

জুভেন্টাসের বিপক্ষে আগের ম্যাচ গোলশূন্য ড্র করে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে বার্সেলোনা। তাদের জন্য শেষ ম্যাচ তাই কেবলই আনুষ্ঠানিকতা।

সেল্তা ভিগোর বিপক্ষে শনিবার লা লিগাতে চোট পান ইনিয়েস্তা। ড্র হওয়া ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠ ছাড়তে বাধ্য হন বার্সা অধিনায়ক। দেনিস সুয়ারেস তার বদলি নামেন।

বার্সেলোনা এক বিবৃতিতে নিশ্চিত করেছে, বাঁ পায়ে চোট পেয়েছেন ইনিয়েস্তা। তবে অবস্থা খুব বেশি গুরুতর নয় জানিয়েছে তারা। ইউরোপিয়ান লড়াইয়ে তাকে না পাওয়া গেলেও আগামী রবিবার ভিয়ারিয়ালের বিপক্ষে তার ফেরার সম্ভাবনা আছে।