ছয় ম্যাচ পর প্রিমিয়ার লিগে তৃতীয় হারের অভিজ্ঞতা হলো চেলসির। ১-০ গোলে হেরে গেলেও পয়েন্ট টেবিলে তারা আগের মতোই তিনে। কিন্তু মাত্র তিন পয়েন্ট পেছনে থাকা লিভারপুল এক ম্যাচ কম খেলে তাদের ঘাঁড়ে নিশ্বাস ফেলছে।
১৬ ম্যাচে ৩২ পয়েন্ট চেলসির। ১৫ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে সবার উপরে ম্যানসিটি। আর লিভারপুলের অর্জন ২৯ পয়েন্ট। দুই নম্বরে থাকা ম্যানইউর পয়েন্ট ৩৫।
ভুলে যাওয়া জয়ের স্বাদ ওয়েস্ট হ্যাম লন্ডন স্টেডিয়ামে পায় ষষ্ঠ মিনিটের গোলে। সেপ্টম্বেরের পর এটাই প্রথম প্রিমিয়ার লিগ জয় তাদের।
মার্কো আরনোতোভিচের লক্ষ্যভেদী শটে এই ক্লাবে প্রথম জয়ের মুখ দেখলেন কোচ ডেভিড ময়েস। আগের ৮ ম্যাচ ধরে জয়খরায় ভুগছিল তারা।
মৌসুমের দ্বিতীয় জয়ে ওয়েস্ট হ্যাম ১০ পয়েন্ট নিয়ে ২০ থেকে ১৯ নম্বরে উঠে গেছে।