ঢাকা প্রমীলা ফুটবলের ফাইনালে কেরানীগঞ্জ-ধামরাই

কেরানীগঞ্জ সবুজ দলের ফাইনালে ওঠার উল্লাসঢাকা জেলা মহিলা ক্রীড়া সংস্থা আয়োজিত ঢাকা জেলা প্রথম প্রমীলা ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে কেরানীগঞ্জ সবুজ দল ও ধামরাই লাল দল।

শনিবার সকাল ১০টায় প্রথম সেমিফাইনালে কেরানীগঞ্জ সবুজ দল ৬-২ গোলে কেরানীগঞ্জ লাল দলকে হারায়। বিজয়ী দলের মিথিলা হ্যাটট্রিকসহ ৪টি এবং সুরভী ও শ্রাবণী ১টি করে গোল করেন। লাল দলের আয়েশা ও ঝুমা ১টি করে গোল করেন। ম্যাচ সেরা কেরানীগঞ্জ সবুজ দলের কানন।          

অন্য সেমিফাইনালে ধামরাই লাল দল দোহার সবুজ দলকে ২-১ গোলে হারায়। বিজয়ী দলের পক্ষে মৌসুমী ও নাসরিন ১টি করে গোল করেন এবং দোহারের হয়ে চায়না একমাত্র গোল করেন। ম্যাচ সেরা ধামরাই দলের নাসরিন।   

ধামরাই লাল দলের উল্লাসরবিবার বিকাল ৩টায় ফাইনাল হবে। প্রধান অতিথি হয়ে খেলোয়াড়দের পুরস্কার দেবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এম.পি। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী নাজমুন নাহার বজলুল এবং ঢাকা জেলা প্রশাসক ও ঢাকা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জনাব মোহাম্মদ সালাহউদ্দিন।