লেকিপের বর্ষসেরা একাদশে রিয়ালের চার

রিয়ালএক বছরে জিতেছে পাঁচ শিরোপা, তাই লেকিপের বর্ষসেরা একাদশে রিয়াল মাদ্রিদের বেশি খেলোয়াড় থাকাই স্বাভাবিক। তেমনি মেসি ও রোনালদোর থাকাটাও প্রত্যাশিত।

ফ্রান্সের ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ‘লেকিপ’ প্রকাশ করেছে তাদের নির্বাচিত ২০১৭ সালের সেরা একাদশ। যেখানে জায়গা পেয়েছে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়াল মাদ্রিদের চার খেলোয়াড়। ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে রয়েছেন সের্হিয়ো রামোস, মার্সেলো ও লুকা মডরিচ।

আক্রমণভাগে রোনালদোর সঙ্গে যোগ দিয়েছেন লিওনেল মেসি ও নেইমার। ব্রাজিলিয়ান তারকার আরও দুই প্যারিস সেন্ত জার্মেই সতীর্থ জায়গা পেয়েছেন একাদশে, তারা হলেন- এদিনসন কাভানি ও দানি আলভেস। আর গোলবারের নিচে আছেন অভিজ্ঞ জিয়ানলুইজি বুফন। সেন্টারব্যাকে ম্যাট হামেলস ও মিডফিল্ডার হিসেবে আছেন চেলসির এনগোলো কাঁতে। মার্কা

লেকিপের বর্ষসেরা একাদশ:

গোলরক্ষক: জিয়ানলুইজি বুফন; ডিফেন্ডার: মার্সেলো, সের্হিয়ো রামোস, ম্যাট হামেলস, দানি আলভেস; মিডফিল্ডার: এনগোলো কাঁতে, লুকা মডরিচ; ফরোয়ার্ড: নেইমার, লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো, এদিনসন কাভানি।