আসলে, লিগ শেষ হলেই বিদেশি খেলোয়াড়দের সঙ্গে একঅর্থে চুক্তি শেষ হবে। যে কারণে এমেকা নতুন দল খুঁজে নিচ্ছেন। তার নতুন দল হতে পারে ভারতের অন্যতম জায়ান্ট ইস্টবেঙ্গল।
ভারতের পত্র-পত্রিকায় খবর বেরিয়েছে, এমেকার সঙ্গে যোগাযোগ করছে ইস্টবেঙ্গল। আগামী ১৫ জানুয়ারি থেকে তাদের আই লিগ শুরু হতে যাচ্ছে। তার আগেই দলবদল হবে। সেখানে এমেকাকে দলভুক্ত করার সম্ভাবনা আছে।
ঢাকা আবাহনী এএফসি কাপের বাছাই পর্বে সরাসরি খেলবে। সেখানে তিন বিদেশি থাকবে একাদশে। সেক্ষেত্রে আবাহনী ঘানার ডিফেন্ডার সামাদ ইউসুফ, গাম্বিয়ার মিডফিল্ডার ল্যান্ডিং ডারবো ও নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবাকে অগ্রাধিকার দিচ্ছে।
এমেকাকে হয়তো এএফসি কাপে নাও খেলানো হতে পারে। বৃহস্পতিবার বাংলা ট্রিবিউনকে দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপু বলেছেন, ‘আমরা তিন বিদেশি নিয়ে খেলতে পারবো এএফসি কাপে। সেখানে এমেকার অবস্থান নিয়ে কিছুটা সংশয় আছে। লিগ পর্যন্ত সবার সঙ্গে চুক্তি আছে। কেউ যদি চলে যেতে চায়, যাবে। তবে এখানে কিছু করার নেই।’