রাবাদা এখন টেস্টের ‘এক নম্বর’ বোলার

কাগিসো রাবাদাকেপটাউন টেস্টের দুর্দান্ত পারফরম্যান্স কাগিসো রাবাদাকে বসিয়েছে টেস্ট বোলিং র‌্যাংকিংয়ের শীর্ষে। দক্ষিণ আফ্রিকার সপ্তম বোলার হিসেবে র‌্যাংকিংয়ের চূড়ায় বসেছেন এই পেসার।

কেপটাউনে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট দক্ষিণ আফ্রিকা জিতেছে ৭২ রানে। ২২ বছর বয়সী এই পেসার প্রথম ইনিংসে ৩৪ রানে ৩ উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসে ৪১ রানে নিয়েছেন ২ উইকেট। ভারতের বিপক্ষে প্রোটিয়াদের জয়ের পথে তার এই পারফরম্যান্সে যোগ হয় ৫ পয়েন্ট। অন্যদিকে টেস্টের সেরা বোলার হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে নামা জেমস অ্যান্ডারসন হারিয়েছেন আবার ৫ পয়েন্ট। যাতে রাবাদা তার চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে বসেছে বোলিং র‌্যাংকিংয়ের শীর্ষে। রাবাদার পয়েন্ট ৮৮৮, আর দুয়ে নেমে যাওয়া অ্যান্ডারসনের পয়েন্ট ৮৮৭।

টেস্ট র‌্যাংকিংয়ে প্রথমবার বোলিংয়ের শীর্ষে বসার পর নিজের অনুভূতি ভাগাভাগি করেছেন রাবাদা এভাবে, ‘বিশ্বের এক নম্বর টেস্ট বোলার হওয়াটা বিশেষ, অন্যরকম অনুভূতির। খেলা শুরুর সময় প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন থাকে এটা।’ দক্ষিণ আফ্রিকার সপ্তম বোলার হিসেবে টেস্ট বোলিং র‌্যাংকিংয়ের চূড়ায় বসলেন রাবাদা। তার আগে এই জায়গার স্বাদ নিয়েছেন অব্রি ফকনার, হিউ টেইফিল্ড, পিটার পোলক, শন পোলক, ডেল স্টেইন ও ভারনন ফিল্যান্ডার।

কেপটাউন টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকার জয়ের আসল নায়ক ফিল্যান্ডার। ৭৫ রানে ৯ উইকেট পাওয়া এই পেসার র‌্যাংকিংয়েও দিয়েছেন বড় লাফ। ১২ নম্বর থেকে উঠে এসেছেন তিনি ছয় নম্বরে।

ব্যাটিং র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন স্টিভেন স্মিথ (৯৪৭)। তবে তার পরের জায়গাগুলো নড়চড় হয়েছে। অ্যাশেজে বাজেভাবে হারলেও বিরাট কোহলি ও কেন উইলিয়ামসনকে টপকে চার থেকে দুয়ে উঠে এসেছেন জো রুট। চেতশ্বর পূজারা তিন থেকে নেমে গেছেন পাঁচে।

টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। বাংলাদেশি অলরাউন্ডারের পয়েন্ট ৪৩৮। দ্বিতীয় স্থানে থাকা রবীন্দ্র জাদেজা (৪০৬) অনেকটা পিছিয়ে আছেন তার চেয়ে।

টেস্ট ব্যাটিং র‌্যাংকিং:

র‌্যাংকিং

খেলোয়াড়

দল

রেটিং (পয়েন্ট)

স্টিভেন স্মিথ

অস্ট্রেলিয়া

৯৪৭

জো রুট

ইংল্যান্ড

৮৮১

বিরাট কোহলি

ভারত

৮৮০

কেন উইলিয়ামসন

নিউজিল্যান্ড

৮৫৫

চেতশ্বর পূজারা

ভারত

৮৪৮

ডেভিড ওয়ার্নার

অস্ট্রেলিয়া

৮২৭

আজহার আলী

পাকিস্তান

৭৫৫

দিনেশ চান্ডিমাল

শ্রীলঙ্কা

৭৪৩

অ্যালিস্টার কুক

ইংল্যান্ড

৭৪২

১০

হাশিম আমলা

দক্ষিণ আফ্রিকা

৭৪০

 

টেস্ট বোলিং র‌্যাংকিং:

র‌্যাংকিং

খেলোয়াড়

দল

রেটিং (পয়েন্ট)

কাগিসো রাবাদা

দক্ষিণ আফ্রিকা

৮৮৮

জেমস অ্যান্ডারসন

ইংল্যান্ড

৮৮৭

রবীন্দ্র জাদেজা

ভারত

৮৬১

রবিচন্দ্রন অশ্বিন

ভারত

৮৩০

জশ হ্যাজেলউড

অস্ট্রেলিয়া

৮১৪

ভারনন ফিল্যান্ডার

দক্ষিণ আফ্রিকা

৮০৬

রঙ্গনা হেরাথ

শ্রীলঙ্কা

৭৯৯

নাইল ওয়াগনার

নিউজিল্যান্ড

৭৮৪

মিচেল স্টার্ক

অস্ট্রেলিয়া

৭৬৯

নাথান লিওন

অস্ট্রেলিয়া

৭৬৯

 

টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিং:

র‌্যাংকিং

খেলোয়াড়

দেশ

রেটিং (পয়েন্ট)

সাকিব আল হাসান

বাংলাদেশ

৪৩৮

রবীন্দ্র জাদেজা

ভারত

৪০৬

রবিচন্দ্রন অশ্বিন

ভারত

৩৮৫

বেন স্টোকস

ইংল্যান্ড

৩৫৮

ভারনন ফিল্যান্ডার

দক্ষিণ আফ্রিকা

৩৩১

মঈন আলী

ইংল্যান্ড

২৯৭

মিচেল স্টার্ক

অস্ট্রেলিয়া

২৯১

রঙ্গনা হেরাথ

শ্রীলঙ্কা

২১৬

জেসন হোল্ডার

ওয়েস্ট ইন্ডিজ

২০৮

১০

দিলরুয়ান পেরেরা

শ্রীলঙ্কা

২০৬