এশিয়াডে মোট ১৪টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ—পুরুষ ফুটবল, কাবাডি (পুরুষ ও মহিলা), হকি, শুটিং, সাঁতার, অ্যাথলেটিকস, ভারোত্তোলন, কুস্তি, বাস্কেটবল, ব্রিজ, গলফ, বিচ ভলিবল, রোইং এবং আর্চারি। শনিবারের সভায় ফুটবল আর কাবাডিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সভা শেষে বিওএ’র সহ-সভাপতি বশীর আহমেদ মামুন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কাবাডিতে পুরুষ ও মহিলা দুটো দলই যাবে, ফুটবলে শুধু পুরুষ। কাবাডিতে পুরুষদের খেলা নিয়ে আগে সমস্যা ছিল। তবে টেকনিক্যাল কমিটি দেখেছে এসএ গেমসে তাদের ফল ভালো, কোচিংও ভালো হচ্ছে দলের। মেয়েদের ফুটবলে প্রত্যাশিত ফল না-ও আসতে পারে, তবে ছেলেদের সুযোগ দেওয়া হয়েছে। বাফুফের সঙ্গে আলোচনা করেই এশিয়াডে মেয়েদের বাদ দিয়ে ছেলেদের ফুটবলে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’