পিএসজির মুখোমুখি হওয়ার আগে শেষ ম্যাচে হঠাৎ করে জ্বলে উঠলেন রোনালদো। বাজে শুরুর হতাশায় আর যে নেই তিনি, সেটা বোঝা গেলো তার শেষ পারফরম্যান্সে। মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে কাভানি বলেছেন, সব ফরোয়ার্ডের ভালো-মন্দ সময় যায়। কিন্তু রোনালদোর আত্মবিশ্বাস এখনও চূড়ায়।
পিএসজির উরুগুয়ান স্ট্রাইকার বলেছেন, ‘আমি মনে করি না এটা রোনালদোকে দুশ্চিন্তায় ফেলছে। আমি জানি এমনটা ঘটে, সব ফরোয়ার্ডের বেলায়। কিন্তু তার মধ্যে যে আত্মবিশ্বাস, সেটা এ ধরনের ম্যাচে তাকে জ্বালিয়ে দেবে।’ ইএসপিএনএফসি