এস্পানিওলের বিপক্ষে নেই রোনালদো

রোনালদোলা লিগায় এস্পানিওলের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার দিবাগত রাতের এই ম্যাচে নেই ক্রিস্তিয়ানো রোনালদো। তাকে বাইরে রেখেই স্কোয়াড ঘোষণা করেছেন কোচ মাদ্রিদের ক্লাবটি।

সামনে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ। প্যারিস সেন্ত জার্মেইয়ের বিপক্ষে শেষ ষোলোর এই লড়াইয়ের আগে দলের সেরা অস্ত্রকে সতেজভাবে পেতে তাকে ছাড়াই রিয়াল খেলতে যাবে কাতালুনিয়ায়। টানা চার ম্যাচ জিতে এস্পানিওলের বিপক্ষে নামার আগে রোনালদোও আছেন ফর্মের তুঙ্গে। লিগের সবশেষ ছয় ম্যাচে পেয়েছেন ১০ গোল। তাছাড়া তার জোড়া লক্ষ্যভেদেই পিএসজির বিপক্ষে ঘরের মাঠের লেগ মাদ্রিদের ক্লাবটি জিতেছে ৩-১ গোলে।

৬ মার্চ ফিরতি লেগ খেলতে পিএসজির মাঠে যাবে রিয়াল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে রোনালদোকে বিশ্রাম দিয়ে তার সেরাটা পাওয়ার প্রত্যাশা ‘লস ব্লাঙ্কোদের’। তাছাড়া বড় ম্যাচের আগে ইনজুরির ঝুঁকি এড়ানোও কারণ হতে পারে একটা। রিয়াল মাদ্রিদ তাদের টুইটারে নিশ্চিত করেছে পর্তুগিজ তারকার না খেলার বিষয়টি। এস্পানিওলের বিপক্ষে ১৯ জনের যে স্কোয়াড ঘোষণা করেছে তারা, সেখানে নেই রোনালদো।

লা লিগায় এই মুহূর্তে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১৪ পয়েন্টে পিছিয়ে আছে মাদ্রিদের অভিজাতরা। কোপা দেল রে থেকে ছিটকে গেছে আরও অনেক আগেই। তাই একমাত্র আশা হয়ে বেঁচে আছে তাদের চ্যাম্পিয়নস লিগ। ইউরোপিয়ান এই প্রতিযোগিতাতেই তাই রিয়ালের সব নজর। গোল ডটকম