চট্টগ্রামের বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-১ গোলে হারিয়ে তৃতীয় হলো বাঁশজানি।
রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে হয়েছে এই খেলা।
কুড়িগ্রামের পক্ষে অধিনায়ক স্বরলিকা পারভীন তিনটি ও শিল্পী একটি গোল করেন।
গত শনিবার সেমিফাইনালে হেরে যায় কুড়িগ্রামের বিদ্যালয়টি।
উল্লেখ্য,জেলার সীমান্তবর্তী উপজেলা ভুরুঙ্গামারীর বাঁশজানি প্রাথমিক বিদ্যালয়ের এই খুদে খেলোয়াড়দের দল জেলা পর্যায়ে সেরা হয়ে নীলফামারী জেলাকে হারিয়ে বিভাগীয় পর্যায়েও চ্যাম্পিয়ন হয়। নানা সামাজিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে কুড়িগ্রামের ফুটবলকে নতুন প্রেরণা দেওয়ায় জেলার মানুষের হৃদয় স্পর্শ করেছে দলটি।