দ্বিতীয়ার্ধে গ্যালারি থেকে স্লোগান ‘আমরা জ্লাতানকে চাই’। ভক্তদের হতাশ করেননি ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা। ৭১ মিনিটে বদলি মাঠে নামেন তিনি। দুই মিনিট পরই গ্যালাক্সির গোল শোধে অবদান রাখেন ইব্রাহিমোভিচ। ক্রিস পন্টিয়াস স্কোর ৩-২ করেন। এরপর সুইডিশ স্ট্রাইকার জোড়া গোল করে দলকে জেতান।
৭৭ মিনিটে প্রথম শটে লক্ষ্যভেদ করেন ইব্রাহিমোভিচ। ৩৮ গজ দূর থেকে নেওয়া তার হাফভলি আটকাতে পারেননি প্রতিপক্ষ গোলরক্ষক টাইলার। ইনজুরি সময়ে এমানুয়েল বোয়েটাংয়ের ক্রস থেকে নিখুঁত হেডে জয়সূচক গোল করেন পিএসজির সাবেক তারকা।
গত বৃহস্পতিবার রাতে আমেরিকায় পা রাখেন ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড। পরের দিন অনুশীলন করেছেন সতীর্থদের সঙ্গে। নতুন ক্লাবে কতটা মানিয়ে নিলেন, সেটা প্রমাণ পাওয়া গেলো প্রথম ম্যাচেই। স্মরণীয় অভিষেকের দারুণ ইতিহাস আছে ইব্রাহিমোভিচের। ২০১৬ সালে ম্যানইউতে ও ২০১২ সালে পিএসজিতে প্রথম ম্যাচেই গোল করেছিলেন তিনি। গোল ডটকম