মাত্র ১০ মিনিটে অ্যাতলেতিকো হয়ে যায় ১০ জনের দল। সিমে ভ্রাসালকো দুইবার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ব্যাকফুটে পড়ে যায় তারা। এরপর গোল করে লড়াইয়ের নিয়ন্ত্রণ নেয় আর্সেনাল।
কিন্তু খেলার ৮ মিনিট বাকি থাকতে গ্রিয়েজমান তাদের জয় উদযাপন করতে দেননি। রক্ষণে থাকা শাখদোরান মুস্তাফি পিছলে পড়লেন ফরাসি ফরোয়ার্ডের সামনে, সুযোগ বুঝে তার পায়ের উপর দিয়ে জালে বল জড়ালেন। এতে আর্সেনালকে এগিয়ে দেওয়া আলেক্সান্দ্রে ল্যাকাজেত্তের গোল বৃথা যায়। অথচ দ্বিতীয় গোলের কয়েকবার সুযোগ পেয়েছিল তারা।
অ্যাওয়ে গোলে পিছিয়ে থেকে আগামী সপ্তাহে ওয়ান্দা মেত্রোপলিতানোতে স্প্যানিশদের মুখোমুখি হবে আর্সেনাল। দ্বিতীয় লেগের আগে এমন কঠিন পরিস্থিতির জন্য দায়টা গানারদেরই। স্পেনে রক্ষণের সমস্যার সমাধান তাদের করতে হবে, নয়তো রাঙিয়ে দিতে পারবে না কোচের বিদায়।
তারপরও ৬১ মিনিটে ল্যাকাজেত্তের করা গোলে স্বস্তিতে ছিল গানাররা। কিন্তু রক্ষণের ভুলে জয় ধরা দিলো না তাদের। অ্যাতলেতিকোকে গোল উপহার দিয়ে নিজেদের সর্বনাশ ডেকে আনল তারা।
নিজ মাঠে জয় না পেয়ে এখন উদ্বিগ্ন থাকাই স্বাভাবিক আর্সেনালের। কারণ ইংলিশ ফুটবলের একমাত্র ক্লাব হিসেবে এই বছর এখন পর্যন্ত ঘরের বাইরে একটি পয়েন্টও উদ্ধার করতে পারেনি তারা। মাদ্রিদে তাই কঠিন পরীক্ষা দিতে হবে ওয়েঙ্গারের শিষ্যদের।
এদিন আরেক সেমিফাইনালে মার্শেই ঘরের মাঠে ২-০ গোলে প্রথম লেগ জিতেছে রেড বুল সলসবুর্গের বিপক্ষে।রেফারি উইলিয়াম কলামের সৌজন্যে ভেলোদরোমে স্টেডিয়ামে রুদি গার্সিয়ার শিষ্যরা সৌভাগ্যের দেখা পেয়েছে দুইবার।দিমিত্রি পায়েটের ক্রস থেকে অনিচ্ছাকৃতভাবে হাত দিলে বল নিয়ন্ত্রণে রেখে লক্ষ্যভেদী হেড করেন থাউভিন। ইউরোপিয়ান ফুটবলে ভিএআর না থাকায় গোলটি আর বাতিল হওয়ার সুযোগ পায়নি। ম্যাক্সিম লোপেস ডিবক্সের মধ্যে স্টেফান লেইনারকে ফাউল করলে সলজবুর্গ পেনাল্টি জোর আপিল করেন। কিন্তু কলাম তাদের ডাকে সাড়া দেননি। ৬৩ মিনিটে এন’জাই মার্শেইর ব্যবধান দ্বিগুণ করেন। গোল ডটকম, ইএসপিএনএফসি