শেখ আবু নাসের ফুটবলের ফাইনালে সাইফ

Bagerhat Pic (4)বাগেরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত চতুর্থ শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে সাইফ স্পোর্টিং ক্লাব। দ্বিতীয় সেমিফাইনালে রাজশাহী এএইচএম কামারুজ্জামান স্মৃতি সংসদকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে ঢাকার দলটি।

নির্ধারিত ৯০ মিনিটে তুমুল উত্তেজনার ছড়ালেও কোনও দল গোল করতে পারেনি। তাই খেলা গড়ায় টাইব্রেকারে, যেখানে সাইফ ৪-২ গোলে জয় পায় রাজশাহীর দলটির বিপক্ষে।

৩ মে (বৃহস্পতিবার) শিরোপা নির্ধারণী ম্যাচে সাইফ মুখোমুখি হবে আগেই ফাইনাল নিশ্চিত করা পাবনা পুলিশ জেলা দলের বিপক্ষে।