ক্ষমা চাইলেন দুই গোল করা রোমার মিডফিল্ডার

জোড়া গোল করে কান্নায় ভেঙে পড়লেন নাইগোলানঅলিম্পিক স্টেডিয়ামে লিভারপুলের বিপক্ষে রোমা ৪-২ গোলে জিতল। কিন্তু ম্যাচ শেষে সবচেয়ে বেশি ভেঙে পড়লেন জোড়া গোলদাতা রাডিয়া নাইগোলান। কারও সান্ত্বনা যেন তাকে শান্ত করতে পারছিল না। দুই গোল করে জেতালেও যে এই মিডফিল্ডারের ভুলেই প্রথম গোল খেয়েছিল রোমা। জিতেও ৭-৬ অগ্রগামিতায় পিছিয়ে থেকে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিতে হয়েছে তাদের।

দুইবার পিছিয়ে পড়েও রোমা ম্যাচে সমতা ফেরায়। এরপর ৮৬ ও ৯৪ মিনিটে জোড়া গোল করে দলকে জেতান নাইগোলান।

তার আগে ৯ মিনিটে সাদিও মানে এগিয়ে দেন লিভারপুলকে। যে গোলে ‘অবদান’ ছিল নাইগোলানের। রোমার এ মিডফিল্ডারের ভুল ব্যাকপাস থেকে বল পান মানে, ডিবক্সে ঢুকতে তেমন কোনও বাধার মুখোমুখি হননি সেনেগালের এই তারকা। লিভারপুলের গোলমুখ খোলেন তিনি।

সেমিফাইনালে এমন বিদায়ের পেছনে নাইগোলান নিজেকে দায়ী করছেন। কারণ প্রথম গোলটি না করতে দিলে অন্তত ম্যাচটা অতিরিক্ত সময়ে যেত। এই ভুলের জন্য তাই ভক্তদের কাছে ক্ষমা চাইলেন নাইগোলান। ইনস্টাগ্রামে তার দুঃখ ভারাক্রান্ত পোস্ট, ‘আমি এই দলের অংশ হতে পেরে গর্বিত। আমি আমার ভুলের জন্য দুঃখিত, যেটা চূড়ান্ত ফলাফলে অনেক বড় প্রভাব ফেলেছে। আমরা এগিয়ে যেতে চাই।’ গোল ডটকম