দলের অভিজ্ঞ ডিফেন্ডারের জায়গায় খেলার জন্য ২৮ বছর বয়সী ফ্যাগনারের সঙ্গে লড়বেন ম্যানসিটির দানিলো। রবিবার দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানান, ১৪ জুন থেকে শুরু হওয়া বিশ্ব ফুটবল প্রতিযোগিতার জন্য পুরো ফিট ফ্যাগনার।
ডান পায়ের ঊরুতে চোট পেয়ে ২৯ এপ্রিল থেকে মাঠের বাইরে ফ্যাগনার। আন্তর্জাতিক ক্যারিয়ারে চারবার জাতীয় দলের খেলেছেন অনূর্ধ্ব-২০ দলের সাবেক এই ডিফেন্ডার। গত মার্চে রাশিয়া ও জার্মানির বিপক্ষে দুটি প্রীতি ম্যাচেও দলে ছিলেন তিনি।
কোচ তিতের অধীনে করিন্থিয়ান্সে ফ্যাগনারের খেলার অভিজ্ঞতা আছে। ২০১৫ সালে তারা লিগ শিরোপা জিতেছিলেন।
তবে শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে ফ্যাগনার থাকছেন কিনা জানা যাবে সোমবার। তিতে তার ২৩ জনের দল ঘোষণা করবেন এদিন। গোল ডটকম