কাতারে একটি ম্যাচ খেলে ড্র করেছিল বাংলাদেশ। ইংলিশ কোচ জেমি ডে’র অধীনে দ্বিতীয় ম্যাচে সাফল্য পেতে মরিয়া ফুটবলাররা। ম্যাচের আগের দিন বাংলাদেশের কোচ বলেছেন, ‘অনেক দিন ধরেই ছেলেরা কঠোর পরিশ্রম করছে। আমরা তাদের ফিটনেস নিয়ে কাজ করছি। দেখা যাক, কোরিয়ান দলের বিপক্ষে তারা কেমন পারফর্ম করে।’
যদিও জেমি ডে’র ধারণা, কাতারের চেয়ে কোরিয়ায় অনেক বেশি লড়াই করতে হবে দলকে, ‘গোয়াংজু ক্লাব খেলার মধ্যে আছে। তাই কাতারের চেয়ে অনেক ভালো খেলতে হবে আগামীকাল। আমি জানি, কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে। তবে আমি ফল নিয়ে চিন্তিত নই। খেলোয়াড়দের পারফরম্যান্স আর ফিটনেস লেভেল কোন পর্যায়ে আছে, সেটা দেখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’