ফারাজ গোল্ডকাপের সেমিফাইনালে ইউল্যাব

ইউল্যাব ও শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বল দখলের লড়াইদ্বিতীয় ফারাজ গোল্ডকাপ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলের সেমিফাইনালে উঠেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এবং সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়।

বুধবার কমলাপুর স্টেডিয়ামে ইউ ল্যাব-শান্ত মারিয়ম বিশ্ববিদ্যালয়ের প্রথম কোয়ার্টার ফাইনাল গোলশূন্য ড্র হওয়ার পর টাইব্রেকারে গড়ায় খেলা। যেখানে ইউল্যাব জিতেছে ৪-৩ গোলে। ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দলের গোলকিপার আজিজুর রহমান।

সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় ও আইইউবির দ্বিতীয় কোয়ার্টার ফাইনালেও কোনও দল গোল করতে পারেনি। টাইব্রেকারে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ৩-২ গোলে জয়ে অবদান রেখে ম্যাচের সেরা খেলোয়াড় গোলকিপার আব্দুর রহমান পারভেজ।