নতুন কোচ থোমাস টাখেলের অধীনে পিএসজির প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হতে যাচ্ছে এটা। শনিবার শেনঝেনে লিগ ওয়ান প্রতিদ্বন্দ্বী মোনাকোর বিপক্ষে তারা খেলবে।
পিএসজিতে নেইমারের ক্যারিয়ার শুরু হয়েছিল চমৎকার। সব ধরনের প্রতিযোগিতায় গত মৌসুমে ৩০ ম্যাচে ২৮ গোল করেন তিনি। কিন্তু মার্শেইর বিপক্ষে ফেব্রুয়ারিতে গোড়ালির চোট পান, যেটা তাকে ছিটকে দেয় তিন মাসের মতো।
চোটের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত বিশ্বকাপে ফিরতে পেরেছিলেন নেইমার। টুর্নামেন্টে কেবল দুটি গোল করেন তিনি। দলের ষষ্ঠ শিরোপার মিশনে ছিটকে যেতে হয় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে। গোল ডটকম